,

কোচিং ক্যারিয়ার শুরু করলেন মাইকেল ক্লার্ক

news-image

স্পোর্টস ডেস্ক : কোচিং ক্যারিয়ার শুরু করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ক্লার্কের বিদায়টা খুব সুখকর না হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া আবারও তাকে আহ্বান জানাল।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রাইম মিনিস্টারস একাদশের কোচ হিসেবে অভিষেক হলো ক্লার্কের।
গত নভেম্বরে পিএম একাদশের অধিনায়কত্ব করার অফার পেয়েছিলেন ক্লার্ক। কিন্তু, তা বাদ দিয়ে কোচিং ক্যারিয়ার বেছে নিলেন তিনি। তবে এ মুহূর্তে পেশাদার কোচিং ক্যারিয়ার গড়ার কোনো ইচ্ছা নেই বিশ্বকাপ জয়ী এ অজি তারকার। দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ক্লার্ক বলেন, “খেলোয়াড়ী জীবনে এ দলে থাকা কয়েকজনের সঙ্গে ও বিপক্ষে খেলেছিলাম। তার মধ্যে রয়েছে অধিনায়ক অ্যাডাম ভোজেস। তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। ”

লঙ্কানদের বিপক্ষে প্রাইম মিনিস্টারস একাদশকে নেতৃত্ব দেবেন অ্যাডাম ভোজেস। এছাড়াও ক্যাম্পে আরো কয়েকজন সাবেক সতীর্থকে পাচ্ছেন ক্লার্ক। ক্যানবেরার মানুকা ওভালে আগামী ১৫ ফেব্রুয়ারি টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা