,

সৎ ও সাহসীদের নিয়ে ইসি গঠনের প্রত্যাশা দুদুর

news-image

নিউজ ডেস্ক : আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ করতে সার্চ কমিটি সৎ ও সাহসী ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার সকালে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের আয়োজন করে আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাব। দুদু বলেন, সার্চ কমিটি গঠনে আলোচনার উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রপতিকে আমরা সমর্থন জানিয়েছি। আমাদের প্রত্যাশা থাকবে এ সার্চ কমিটি আগামী নির্বাচন নিরপেক্ষ করার লক্ষ্যে সৎ ও সাহসী ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর তারা যদি ব্যর্থ হয় পরোক্ষভাবে রাষ্ট্রপতিকেই হেয় করা হবে।

দেশের চলমান রাজনৈতিক সংকট আলোচনার মাধ্যমে বিএনপি সমাধান করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার যদি আমাদের দাবি কর্নপাত না করে রাজপথের আন্দোলনকে বেছে নেয় তার জন্যও বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, শাহাবাগ থানা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা