,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি নিহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় এক সাবেক ইউপি মেম্বারসহ অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

সদর উপজেলার সুহিলপুর মীরহাটি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো.মঈনুর রহমান জানান।

হতাহতহরা সবাই অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন সদরের নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়নের সাবেক মেম্বার মো.বাসু মিয়া (৬৮) ও সবুজ মিয়া (২২)।

আহত একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর বলে জানালেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি মঈনুর বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে শহরের দিকে যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী বাসু মিয়া নিহত হন।”

তিনি জানান, পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

“সেখানে সবুজের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।”
বাসু মিয়ার লাশ খাটিহাটা সদর হাইওয়ে থানায় এবং সবুজের লাশ জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা