,

সার্চ কমিটি নিয়ে কূটচালে বিএনপি : তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সার্চ কমিটি নিয়ে বিএনপি কূটচাল করছে কি না, নির্বাচন কমিশন গ্রহণ ও আগামী নির্বাচনে অংশ গ্রহণ প্রশ্নে বোঝা যাবে।

শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করার পূর্বশর্ত হিসেবে নির্বাচনকালীন অনির্বাচিত সহায়ক সরকারের দাবি তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বিএনপি এ প্রস্তাব বাদ না দেবে, ততক্ষণ বিএনপির নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপারটা প্রশ্নের সম্মুখীন।

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো.জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।
358 0 0 0 0

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা