,

আ’লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সাংবাদিক আবদুল হাকিম শিমুল মারা গেছেন।

শুক্রবার দুপুরে বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় তার মৃত্যু হয়।

আবদুল হাকিম দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি। গত বৃহস্পতিবার দুপুরে তিনি গুলিবিদ্ধ হন।

ওইদিন শাহজাদপুর পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের সমর্থকরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়ি ঘেরাও করে।

এ সময় উভয়পক্ষের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন আবদুল হাকিম।

পরে ওইদিন তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার সকালে তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। পথে অবস্থার অবনতি হলে হাটিকুমরুলের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে মারা যান আবদুল হাকিম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা