,

মানবসেতুতে হাঁটায় এবার আওয়ামী লীগ থেকেই বহিষ্কার

news-image

চাঁদপুর প্রতিনিধি : মানবসেতু দিয়ে হাঁটায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীকে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন নুর হোসেন।

সম্প্রতি নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি মানবসেতুতে হাঁটায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার চাঁদপুরে একটি সভায় এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

এর আগে শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ এনে গত বুধবার রাত পৌনে ১২টার দিকে হাইমচর থানায় মামলা করেন স্কুলটির এক শিক্ষার্থীর অভিভাবক আলী আহমদ। এতে আসামী করা হয় উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন পাটোয়ারী, স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মনসুর আহমেদ ও আবুল বাশারকে।

গত সোমবার হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। স্কুলের প্রচলিত রীতি অনুযায়ী সেখানে নবম ও দশম শ্রেণির কিছু শিক্ষার্থী মিলে একটি মানবসেতু তৈরি করে। এই মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের প্রধান অতিথি নুর হোসেন পাটোয়ারী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা