,

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বৌদ্ধবিহারে, নিহত ৭

news-image

নিউজ ডেস্ক : খাগড়াছড়ির আলুটিলা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাতজনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আলুটিলায় বৌদ্ধবিহারে একটি অনুষ্ঠানে অংশ নিতে আসা লোকজন এভাবে হতাহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সদর থানার ওসি আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকটি মাটিরাঙা থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। পথে আলুটিলায় আসার পর এর ব্রেক ফেল করে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বৌদ্ধবিহারে মানুষজনের ওপর উঠে পড়ে। এ সময় হতাহতের এই ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা