,

নজরদারিতে ইরান : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পতন আসন্ন। তিনি আরো বলেন, আন্তর্জাতিক চুক্তি ভেঙে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে আপাতত ‘নজরদারিতে আছে’ দেশটি।

বৃহস্পতিবার এসব কথা বলেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট।

এদিন টুইটারে ট্রাম্প জানিয়েছেন, ব্যালিস্টিক মিসাইল পরীক্ষামূলক উত্‍ক্ষেপণের দায়ে ইরানকে নোটিশ পাঠানো হয়েছে। আন্তর্জাতিক পরমাণু চুক্তির জন্য ওদের আমেরিকার কাছে কৃতজ্ঞ থাকা উচিত ছিল।

প্রসঙ্গত, সম্প্রতি আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনও একই সুরে ইরানকে আক্রমণ করেন। তবে মুসলিম রাষ্ট্রের প্রতি এই হুমকির বাস্তব প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত দেয়নি হোয়াইট হাউস। আন্তর্জাতিক কূটনীতিতে এই ইশ্যুতে ইরানকে শেষ পর্যন্ত ঠিক কতটা চাপে রাখতে পারবে ওয়াশিংটন, তা এখন দেখার।

গত রবিবার ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরে বুধবার ফ্লিন জানান, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্দেশাবলী নম্বর ২২৩১ লঙ্ঘন করে’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরান। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, ইরানকে পারমাণবিক অস্ত্র সংবলিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, অতীতেও পরীক্ষামূলক ভাবে ইরানের ক্ষেপণাস্ত্র উত্‍ক্ষেপণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার মতে, সেই পরীক্ষায় জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয়নি। তবে প্রশাসনের অন্য এক কর্মকর্তা উল্টো মত পোষণ করেছেন। তার মতে, সেই সময়ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করেছিল তেহরান।

একই দিনে ট্রাম্প ফের টুইট করেন, ইরানের অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল। প্রায় পতনের মুখে পৌঁছে গিয়েছিল যদি না সেই সময় আমেরিকা তাকে ১৫০ বিলিয়ন ডলার মূল্যের ইরান ডিলের মাধ্যমে লাইফলাইন দিত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা