,

সঙ্গী পাচ্ছেন না সোনাক্ষী

news-image

বিনোদন ডেস্ক : দাবাং অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সিনেমার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে হাজির হন তিনি। সম্প্রতি ল্যাকমি ফ্যাশন উইকেও হাজির হয়েছিলেন এ অভিনেত্রী।

এদিকে নির্মাতা করন জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করন’-এ অনেক তারকাকে দেখা গেলেও দেখা মেলেনি সোনাক্ষীর। আর সঙ্গীর অভাবেই নাকি এখন পর্যন্ত এ অনুষ্ঠানে যেতে পারেননি তিনি।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সোনাক্ষী বলেন, ‘অনুষ্ঠানে কার সঙ্গে যাব এ বিষয়ে করন ও আমি অনেকক্ষণ আলোচনা করেছি, কিন্তু এ নিয়ে আমরা দুজনই দ্বিধায় আছি। দুজনই এ নিয়ে চিন্তা করছি, তবে এখনো কাউকে খুঁজে পাইনি।’

সোনাক্ষী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ফোর্স-টু। এতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা নূর। বর্তমানে এ সিনেমার শুটিং করছেন তিনি। চলতি বছরের এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা