বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোজ্য তেলের দাম বেড়েছে অস্বাভাবিক হারে

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহেও বাজারে ভোজ্য তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তবে অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার সকালে রাজধানীর কাওরান বাজার, নিউমার্কেট কাঁচাবাজার, হাতিরপুল কাঁচাবাজারসহ বিভিন্ন বাজারে গিয়ে ও খোঁজ নিয়ে এই চিত্র উঠে এসেছে।

চলতি সপ্তাহে বাজারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ৯৫ থেকে ১০৮ টাকা। লুজ সয়াবিন ৯৫ থেকে ৯৮ টাকা, বোতলজাত সয়াবিন ১০৫ থেকে ১০৮ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫২০ টাকায়। লুজ পামওয়েল ৭৪ থেকে ৭৬, পামওয়েল সুপার ৭৭ থেকে ৭৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে বিভিন্ন শীতকালীন দাম অপরর্তিত রয়েছে। চলতি সপ্তাহে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ১৫ থেকে ২৫ টাকা, ওল কফি ১০ থেকে ১৫ টাকা, মুলা ১০ থেকে ১৫ টাকা, সিম জাতভেদে ২০ থেকে ৩০ টাকা, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা, মিষ্টি কুমড়া পিসপ্রতি ১৫ থেকে ২০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, প্রতি পিস লাউ বা চাল কুমড়া বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, কাঁচকলা হালিপ্রতি ২০ থেকে ২৪ টাকা, কাঁচামরিচ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে লালশাক, কলমিশাক, পালংশাক, মুলাশাক ও লাউশাক পাওয়া যাচ্ছে। শাকের আঁটি সাইজভেদে ৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি সপ্তাহে বাজারে চালের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে মিনিকেট চাল মানভেদে কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকা, আটাশ ৪২ থেকে ৪৪ টাকা. নাজিরশাইল ৪৫ থেকে ৪৮, পাইজাম ৪২ থেকে ৪৫, স্বর্ণা ৩৬ থেকে ৩৮ টাকা, পারিজা ৩৮ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পোলাও চাল বিক্রি হচ্ছে মানভেদে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা।

চলতি সপ্তাহে পেঁয়াজ ও রসুনের দামও অপরিবর্তিত রয়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৩ থেকে ২৫ টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২২ টাকা কেজি দরে। এছাড়া ভারতীয় রসুন ২০০ টাকা থেকে ২১০ টাকা ও দেশি রসুন বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ১৭০ টাকা। এছাড়া আদা মানভেদে ১২০ থেকে ১৪০ টাকা, খোলা হলুদ ও শুকনা মরিচ ১৬০ থেকে ২০০ টাকা, জিরা ৪৫০, দারুচিনি ৩৫০, ধনে ১২০ থেকে ১৫০, তেজপাতা ১৩০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ সপ্তাহেও প্রায় একই দামে বিক্রি হচ্ছে ডালজাতীয় পণ্য। দেশি মসুরের ডাল ১৩০ থেকে ১৩৫ এবং বিদেশী মসুরের ডাল ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া মুগ ডাল মানভেদে ৯০ থেকে ১১০ টাকা, অ্যাংকর ডাল ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোলা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে।

মানভেদে আটা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৪ টাকা ও ময়দা ৩৪ থেকে ৪২ টাকা দরে কেজিপ্রতি বিক্রি হচ্ছে। চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৫ থেকে ৭০ টাকা, লবণ প্যাকেট মানভেদে প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, গুড়া দুধ কোম্পানিভেদে ৪২০ থেকে ৫৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের দাম কিছুটা কমতে দেখা গেছে। ফার্মের মুরগির ডিম হালি প্রতি ৩০ থেকে ৩২ ও হাঁসের ডিম ৪০ থেকে ৪২ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারও রয়েছে স্থিতিশীল। রুই মাছ সাইজভেদে কেজি প্রতি ১৮০ থেকে ২৫০ টাকা, তেলাপিয়া ১৩০ থেকে ১৮০ টাকা, কাতলা ২০০ থেকে ২৫০ টাকা, পাঙ্গাস ১০০ থেকে ১২০ টাকা, ফার্মের কৈ মাছ কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকা, শিং মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা, কোরাল সাইজভেদে ৩০০ থেকে ৫০০ টাকা, বেলে ৩৫০ থেকে ৪০০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৪০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চলতি সপ্তাহে মাংসের দামে পরিবর্তন আসেনি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা, লেয়ার ১৮০ থেকে ১৯০ টাকা, দেশি মুরগি ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস কেজি প্রতি ৪২০ থেকে ৪৪০ টাকা, খাসির মাংস ৫৫০ থেকে ৬০০ টাকা টাকা দরে বিক্রি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ