,

নিরাপদেই হায়দরাবাদ পৌঁছেছেন মুশফিকরা

news-image

স্পোর্টস ডেস্ক : হায়দরবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট। মর্যাদা পাওয়ার প্রায় ১৭ বছর পর ভারতের মাটিতে টেস্ট খেলার আমন্ত্রণ পেলো বাংলাদেশ। সেই টেস্ট খেলতেই এখন হায়দরাবাদে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। ভারতীয় সময় বিকাল সাড়ে ৫টায় নিরাপদেই হায়দরাবাদে গিয়ে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। বিমান বন্দর থেকে টিম বাংলাদেশ উঠেছে হোটেল তাজ ডেকানে।

বৃহস্পতিবার ১২টা ২০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে করে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হয় বাংলাদেশ ক্রিকেট দল। কলকাতা থেকে বিকেল সাড়ে ৩টায় ইন্ডিগো এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে করে হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা করে মুশফিক বাহিনী। প্রায় ২ ঘণ্টা ১০ মিনিটের যাত্রা শেষে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছায় মুশফিকরা।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, লিটন দাস ও শুভাশিস রায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা