,

এবার ইউএনও’র ছবি ভাইরাল

news-image

নরসিংদী প্রতিনিধি : এবার নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদ উল্লাহর খেলোয়ারদের বুকের উপর হাঁটার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানবসেতু দিয়ে ইউএনও শহিদ উল্লাহের হেঁটে যাওয়ার ছবি বুধবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

চাঁদপুরে একজন উপজেলা চেয়ারম্যান ও জামালপুরে একটি স্কুলের জমিদাতা ছাত্রদের পিঠের ওপর হাঁটার খবরকে ঘিরে তীব্র বিতর্কের মাঝেই একই ধরনের আরও একটি ঘটনার খবর পাওয়া গেলো।

ইউএনওর এমন ছবিটি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।চাঁদপুর ও জামালপুরের ঘটনাটি ঘটনাটি সম্প্রতি হলেও নরসিংদীর ভাইরাল হওয়া ছবিটি গত বাংলা নববর্ষের।

সূত্রে জানা গেছে, গত বাংলা নববর্ষ বরণে উপজেলা প্রশাসন মনোহরদী ডিগ্রি কলেজ মাঠে বৈশাখী মেলার আয়োজন করে। মেলায় একটি লাঠি খেলার দল নৈপুণ্য প্রদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মানে খেলোয়াররা একটি মানবসেতু তৈরি করে। খেলোয়ারদের মানবসেতুর উপর দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদ উল্লাহ।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদ উল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, মানবসেতু খেলার একটি অংশ। খেলোয়াড়দের অনুরোধে আমি মানবসেতুতে উঠে তাদের সালাম গ্রহণ করি। তাদেরকে আড়াই হাজার টাকা সেলামি দেই বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, যারা মানবসেতু করেছিলেন তারা কেউ শিক্ষার্থী নয়। তাদের আবদার রক্ষায় আমি উঠেছি। তবে যেহেতু বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে ভবিষ্যতে আমি সর্তক থাকবো।

গত ২৮ জানুয়ারি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিশুছাত্রদের কাঁধে চড়ে হাঁটেন ওই স্কুলের জমিদাতা দিলদার হোসেন প্রিন্স। এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিদ্যুৎগতিতে। এর একদিন পর ৩০ জানুয়ারি চাঁদপুরর হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের একটি মানবসেতুতে উপজলোর একজন চেয়ারম্যানের হাঁটার ছবি ভাইরাল হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা