,

জিডি করতে থানায় যাচ্ছেন পরী

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গতকাল ১ ফেব্রুয়ারি রাতে তার বাসা থেকে ৬ লাখ ৪০ হাজার টাকা হারিয়ে গেছে। একই রাতে তার বাসার একজন কর্মচারী তাকে না বলেই বাসা থেকে চলে গিয়েছেন। এজন্য সাধারণ ডায়েরি (জিডি) করতে আজ (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বনানী থানায় যাচ্ছেন পরী।

২ ফেব্রুয়ারি পরীমনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পাঠকদের জন্য এ স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘আমার স্টাফ মেম্বারসদের মধ্যে একজন কাল রাতে না বলে বাসা থেকে চলে গেছে। ৬ লাখ ৪০ হাজার টাকা নেই। কি হলো ব্যাপারটা? থানায় যাচ্ছি জিডি করি আগে। পরে তার নাম এবং বিস্তারিত লিখব।’

অভিনয় ক্যারিয়ারের স্বল্প সময়ে প্রায় দুই ডজন সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। ইতোমধ্যে পরী অভিনীত ১১টি সিনেমা মুক্তি পেয়েছে। শোবিজ অঙ্গনে স্বকীয়তা বজায় রেখে একের পর এক সিনেমায় কাজ করছেন তিনি।

পরীমনি অভিনীত ‘অন্তর জ্বালা’, ‘স্বপ্নজাল’, ‘আমার প্রেম আমার প্রিয়া’সহ বেশ কয়েকটি সিনেমায় শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, ‘আপন মানুষ’সহ প্রায় একডজন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তা ছাড়া পশ্চিমবঙ্গের এল হাসান পরিচালিত ‘ভালোবাসা গুনাহ হ্যায়’ শিরোনামের সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন পরীমনি ও নবাগত রোশান। আগামী ১০ মার্চ থেকে একটানা শুটিং হবে। এ সিনেমার একটি আইটেম গানে নাচবেন বলিউড তারকা সানি লিওন। রোশানের মায়ের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে