,

ভারী মেকআপ আমার কখনই পছন্দ না : মাহিয়া মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির আলোচিত নায়িকা মাহিয়া মাহি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত-দ্য ডেস্টিনেশন’ এ অভিনয় করছেন তিনি। ১ ফেব্রুয়ারি থেকে ছবিটির দৃশ্যধারণে অংশ নিয়েছেন জনপ্রিয় এই নায়িকা। মানিকগঞ্জের হরিরামপুরে হজরত আফাজউদ্দিন শাহ মাজারে এর দৃশ্যধারণ চলছে। আগামী ১৫ দিন ওখানেই থাকবেন মাহি। ছবিটিসহ অন্যান্য প্রসঙ্গে ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেছিলেন মাহিয়া মাহি।

প্রশ্ন: কেমন আছেন?

মাহিয়া মাহি: এই তো মন্দ নয়।

প্রশ্ন: আচ্ছা, আজ বৃহস্পতিবার আদালতে দাখিল করা পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- শাওন-মাহি দুজন আলোচনার ও সমঝোতার মাধ্যমে ‘খোলা তালাক’ কার্যকর করেন। এ বিষয়ে আপনার কী মত?

মাহিয়া মাহি: হ্যাঁ আমি দেখেছি। এই বিষয়টা এখন অতীত হয়ে গিয়েছে। আমি খুব ভালো আছি। কাজ নিয়ে ব্যস্ত আছি। এর বেশি আর কিছু বলতে চাই না।

প্রশ্ন: আচ্ছা ভিন্ন প্রসঙ্গ-মানিকগঞ্জে জান্নাতের শুটিং কেমন চলছে?

মাহিয়া মাহি: বেশ ভালোই চলছে। তবে মজার ব্যাপার হচ্ছে, আমাকে খুব কম মেকআপ নিতে হচ্ছে। যার কারণে আমার নিজেরও খুব ভালো লাগছে। ভারী মেকআপ কখনই আমার পছন্দ না।

প্রশ্ন: ছবিতে আপনার চরিত্রটি কেমন?

মাহিয়া মাহি: আমি এখানে খাদেমের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এর বেশি এখন আর কিছু বলতে চাই না।

প্রশ্ন: ছবিটির শুটিংয়ের আগে প্রস্তুতি নিয়েছিলেন?

মাহিয়া মাহি: না। আমি সব সময় বলি আমি কখনও কোনো ধরনের প্রস্তুতি নিই না। আমি ক্যামেরার সামনে যাওয়ার পর পরিচালক আমাকে যেভাবে বলেন আমি সেভাবে কাজ করার চেষ্টা করি। আমার মনে হয়, আমি এভাবে ভালো করতে পারি। প্রস্তুতি নিয়ে আমি কাজ করতে পারি না।

প্রশ্ন: ওইখানে শুটিং চলবে কতদিন?

মাহিয়া মাহি: আমি ১৫ দিনের সিডিউল দিয়েছি। ১লা ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি। এরপর অন্য আরেকটি ছবির শুটিং করব। সেটি এখনও নিশ্চিত হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা