,

মেলানিয়ার অভিবাসন নথি প্রকাশের দাবি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অভিবাসন বিষয়ক নথি প্রকাশের জন্য হোয়াইট হাউজের কাছে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিনেটর ন্যানসি স্কিনার। তবে এ দাবির ব্যাপারে হোয়াইট হাউজের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত বছরের নভেম্বর মাসে বার্তা সংস্থা এপির এক অনুসন্ধানে বেরিয়ে আসে, মেলানিয়া ট্রাম্পের অভিবাসনের সপক্ষে পর্যাপ্ত নথিপত্র নেই। দুই দশকেরও বেশি আগে মেলানিয়া স্লোভেনিয়া ছেড়ে মডেল হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সে সময় তাকে কর্মী হিসেবে ভিসা নিতে হয়েছিল। কিন্তু ধারণা করা হচ্ছে, তার ভিসা যথাযথ ছিল না।

স্কিনার বলেন, ‘ট্রাম্পের পক্ষ থেকে মেলানিয়ার এমন কোনো নথি প্রকাশ করা হয়নি যাতে স্পষ্ট হবে, মেলানিয়ার কাজ করার মতো পূর্ণ বৈধতা ছিল কিনা।’

তিনি বলেন, ট্রাম্প এখন অভিবাসী প্রসঙ্গে যে ধরনের নীতিমালা গ্রহণ করছেন, তা উপযুক্ত নথিপত্র না থাকা হাজার হাজার অভিবাসীর নিজ দেশে ফেরত যাওয়ার কারণ হতে পারে। অভিবাসীদের এমন পরিস্থিতির মুখোমুখি করার জন্য দায়ী ট্রাম্প। কিন্তু তার স্ত্রীর অভিবাসনের নথিপত্র নিয়ে ট্রাম্প পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছেন না।

স্কিনার এ প্রসঙ্গে স্মরণ করিয়ে দেন, গত বছরের আগস্ট মাসে ট্রাম্পের দেওয়া শ্রতিশ্রুতির কথা। ট্রাম্প বলেছিলেন, মেলানিয়া নির্বাচনের আগেই একটি সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। কিন্তু সেই সংবাদ সম্মেলন আর অনুষ্ঠিত হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা