,

রহস্যের জালে দাউদ ইব্রাহিমের ছেলে-মেয়েরা

news-image

অনলাইন ডেস্ক : দাউদ ইব্রাহিমকে নিয়ে আলোচনার শেষ নেই। কখনো বলা হয়, সে নাকি গুরুতর অসুস্থ, মৃত্যু নাকি এখন স্রেফ সময়ের অপেক্ষা।

আবার পরক্ষণেই জানা যায়, করাচিতে পাকিস্তান সরকারের আতিথ্যে বহাল তবিয়তেই রয়েছে দাউদ ইব্রাহিম। তাকে নিয়ে কৌতূহল এমন পর্যায়ে, যে রেহাই নেই তার ছেলে-মেয়েদেরও। তারা কী করছে, সে দিকেও রয়েছে নজর।

দাউদের আনুষ্ঠানিক স্ত্রী একজনই। যদিও তার একাধিক রক্ষিতা রয়েছে। বৈধ স্ত্রীর সঙ্গে তার তিন মেয়ে এক ছেলে। মেয়েদের নাম মাহরুখ ইব্রাহিম, মেহরিন ইব্রাহিম এবং মারিয়া ইব্রাহিম। ছেলের নাম মইন ইব্রাহিম। ২০০৫ সালে দাউদের বড় মেয়ে মাহরুখের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি জাভেদ মিঁয়াদাদের ছেলে জুনেইদের বিয়ে হয়। তারপরেই ভারতে মিয়াঁদাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। দাউদের দ্বিতীয় মেয়ে মেহরিন ২০১১ সালে বিয়ে করেন পাক বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি আয়ুবকে।

সংবাদমাধ্যমকে এই বিয়েতে নিমন্ত্রণও করেছিল দাউদ। কিন্তু বিয়ের অনুষ্ঠানে ঢোকার অন্যতম প্রধান শর্ত ছিল কোনো ছবি তোলা যাবে না। দাউদের ছেলে মইনের বিয়েও মেহরিনের বিয়ের কয়েকদিন পরেই হয়। দাউদের ছেলে মইন লন্ডনের পাকিস্তান বংশোদ্ভূত এক শিল্পপতির কন্যাকে বিয়ে করেন। পাত্রী নাম ছিল সোনিয়া। সবচেয়ে রহস্যময়ী দাউদের আর এক মেয়ে মারিয়া। তাঁর সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। দাউদের বাড়িতে অনুষ্ঠান থাকলে মারিয়া সামনে আসেন ঠিকই, তবে সেই অনুষ্ঠানে কাউকে ছবি তুলতে দেয়া হয় না। তিনি কী করেন, তা নিয়েও কেউ বিশেষ কিছু জানেন না। ‌সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের