,

তুর্কি বিমান একদিনে ১৩৮ বার গ্রীসের আকাশ সীমা লঙ্ঘণ করলো

news-image

গ্রিসের আকাশসীমা লঙ্ঘন নিয়ে ন্যাটোর দুই সদস্য দেশ তুরস্ক ও গ্রিসের মধ্যে প্রবল উত্তেজনা বিরাজ করছে। গ্রিসের অভিযোগ, তুরস্কের বিমান একদিনে ১৩৮ বার গ্রীসের আকাশ সীমা লঙ্ঘন করছে ঐতিহাসিকভাবে বিতর্কিত ক্ষুদ্র দ্বীপগুলোর উপর দিয়ে।
গ্রীসের প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি ঘটেছে বুধবার। প্রতিটি লঙ্ঘনকেই ফিরিয়ে দেওয়া হয়েছে।
ন্যাটো ভুক্ত এই দুই দেশের মধ্যে ১৯৯৬ সাল থেকে একটি দ্বীপ নিয়ে বিরোধ চলছে। গ্রীক প্রতিরক্ষা মন্ত্রী পানোস এনটিনা টেলিভিশনকে জানান, তারা শান্তি চান। তারা যুদ্ধ কিংবা কোনো ঝামেলা চান না। কিন্তু একটি বিমানকেও গ্রিসের আকাশসীমা লঙ্ঘন করতে দেওয়া হবে না।
উল্লেখ করার বিষয় হলো বেশির ভাগ আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে গ্রিসের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের এজিয়ান সাগরের গ্রিক ক্ষুদ্র দ্বীপগুলোর উপর দিয়ে। গত বৃহস্পতিবার গ্রিসের সুপ্রিম কোর্ট গ্রিসে আশ্রয় নেওয়া তুরস্কের সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত বলে আংকারার কাছে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আংকারার কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া বন্ধ করার পর দুদেশের মধ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের