,

কানের ছিদ্রে অজগরের বাচ্চা!

news-image

অনলাইন ডেস্ক : রানি ক্লিওপেট্রার অঙ্গে থাকত সাপ৷ ছবিতে দেখা যায় অবসর সময়ে সাপেরাই ছিল তার সঙ্গী। এরকমই এক আধুনিক ক্লিওপেট্রার দেখা মিলেছে৷ তিনিও সাপকে রানি ক্লিওপেট্রার মতো অলঙ্কার বানিয়ে নিয়েছেন৷

সম্প্রতি মার্কিন নাগরিক অ্যাশলে গ্লয়ি ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা গেছে, একটি অজগরের বাচ্চাকে কানের দুলের মত করে অ্যাশলের কানের ছিদ্রে ঢুকে আছে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে৷

অ্যাশলে নিজে ইচ্ছা করে বা স্টাইলের জন্য এমন করেননি। তাঁর কানের ফুটটি এতটাই বড় যে সেখানে কানের দুলের মত করে বাসা বেঁধে নিয়েছে আস্ত একটি অজগরের বাচ্চা। তবে ঢোকার পর আর বেরোনোর নাম নেই ‘বার্ট’ নামের এই সাপটির।বহু চেষ্টার পরও অ্যাশলে বের করতে পারেননি সাপটিকে। এদিকে তার কানের ফুটোও ক্রমশ বড় হচ্ছিল। অগত্যা কানে সাপ নিয়ে তাঁকে ছুটতে হয় হাসপাতালে। সেখান থেকেই ছবি পোস্ট করেন অ্যাশলে।

বার্ট নামের এই সাপটি অ্যাশলেরই পোষা। সাপটি এতই আদুরে যে শেষে মালিকের সান্নিধ্য পেতে মালিকের কানেই অলঙ্কার হয়ে থাকবে বলে হয়তো স্থির করে। কিন্তু বিপাকে পড়েন মালিক।

শেষ পর্যন্ত অপারেশন করে বার্ট নামের অজগরের বাচ্চাকে কান থেকে বের করেন চিকিৎসকরা৷

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের