,

৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে তালিকা দিবে সার্চ কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সার্চ কমিটি ২০ জনের তালিকা দেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ।

আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকায় থাকা ব্যক্তিদের যোগ্যতা সম্পর্কিত প্রাপ্ত তথ্যাদি যাচাই-বাছাইয়ের কাজ করছে সার্চ কমিটি। সর্বোত্তম ব্যক্তি খুঁজে বের করতে তথ্য সংগ্রহ চলছে। সার্চ কমিটি আবার ৬ ফ্রেব্রুয়ারি বিকেল পাঁচটায় বৈঠকে বসবে। আশা করা হচ্ছে ৮ ফেব্রুয়ারির মধ্যে নাম বাছায় শেষে রাষ্ট্রপতির কাছে তালিকা জমা দিতে পারবে।

এর আগে বিকেল ৫টায় জাজেস লাউঞ্জে কমিটির আহ্বায়ক বিচারপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে বুধবার দেশের চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে করে সার্চ কমিটি।

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে এর আগে মঙ্গলবার ২৬টি রাজনৈতিক দল থেকে প্রাপ্ত নামের তালিকা যাচাই-বাছাই করে ২০ জনের একটি খসড়া তালিকা তৈরি করে সার্চ কমিটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের