,

‘চার তারকা’ ধোনিকে কোহলিদের সম্মান

news-image

স্পোর্টস ডেস্ক :এই স্মারকটিই তুলে দেওয়া হয়েছে ধোনির হাতে। ছবি: বিসিসিআই।এই স্মারকটিই তুলে দেওয়া হয়েছে ধোনির হাতে। ছবি: বিসিসিআই।মহেন্দ্র সিং ধোনি প্রস্তুত ছিলেন না এমন কিছুর জন্য। কিন্তু ভেতরে ভেতরে এই সংবর্ধনার প্রস্তুতি ছিল ভারতীয় ক্রিকেট দলের বাকি সব সদস্যেরই। খেলোয়াড়েরা তো বটেই, সাপোর্ট-স্টাফরাও জানতেন পুরো বিষয়টি। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে হোটেলে ফিরেই সাবেক এই অধিনায়ককে অনন্য এক সম্মাননা দিল পুরো দল।
ধোনির হাতে তুলে দেওয়া হলো একটি স্মারক। চারটি তারা খচিত এই স্মারকে স্মরণ করা হয়েছে ভারতীয় ক্রিকেটে ‘অধিনায়ক’ ধোনির অবদানকে। স্মারকের চারটি তারা তুলে ধরছে ধোনির অধিনায়কত্বে ক্রিকেটে ভারতের চারটি বড় অর্জন—২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পাশাপাশি ২০০৯ সালে ধোনির অধিনায়কত্বেই টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে পৌঁছেছিল ভারত।
অধিনায়ক বিরাট কোহলি ধোনির হাতে তুলে দেন সেই স্মারক। পাশে ছিলেন কোচ অনিল কুম্বলেও। স্মারক হাতে পেয়ে ধোনিও যেন একটু আবেগপ্রবণ হয়ে পড়েন। আবেগে ভাসল গোটা দলই। ‘চার তারকা’ ধোনি যে গোটা দলেরই প্রেরণা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা