,

হেনস্থার শিকার হয়েছিলেন ইলিয়েনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অনেক অভিনেত্রী রয়েছেন যারা অতীতে নানাভাবে হেনস্থার শিকার হওয়ার কথা জানিয়েছেন। এবার অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ জানালেন, তিনিও ইভ টিজিং এবং হেনস্থার শিকার হয়েছেন। তার মতে, বিষয়টি অনেক পীড়াদায়ক।

গতকাল ১ ফেব্রুয়ারি, মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি প্রতিবেদন শেয়ার করেন ইলিয়েনা। সেই প্রতিবেদনে একটি মেয়ে তার প্রাক্তন বয়ফ্রেন্ডের নোংরা এসএমএস ও ভয়েস কল ফাঁস করেছেন। মেয়েটি জানায় তার প্রাক্তন বয়ফ্রেন্ডের আচরণ তাকে এটি করতে বাধ্য করেছে। ইলিয়েনা মেয়েটির প্রশংসা করেন। পাশাপাশি সত্যিটা সবার সামনে বলতে পারায় তার সাহসেরও প্রশংসা করেন।

অন্য একটি টুইটে তিনি লেখেন, ‘আমি ইভ টিজিং ও হেনস্থার শিকার হয়েছিলাম এবং এটি খুবই পীড়াদায়ক। ভাগ্য ভালো, আমার বাবা-মা অনেক ভালো এবং যখন প্রয়োজন ছিল তারা আমাকে শক্তি জুগিয়েছেন।’

কিছুদিন আগে বাথটাবে নগ্ন ছবি পোস্ট করে সাড়া ফেলেছিলেন ইলিয়েনা। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা মুবারাকা ও বাদশাহো। ইলিয়েনা ছাড়াও মুবারাকা সিনেমায় আরো অভিনয় করেছেন অর্জুন কাপুর, অনিল কাপুর, আথিয়া শেঠি প্রমুখ। অন্যদিকে বাদশাহো সিনেমায় অভিনয় করছেন অজয় দেবগন, ইমরান হাশমি, এশা গুপ্তা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের