,

আইপিএলে দামে বাজিমাত করবেন বেন স্টোকস

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস এর আগে আইপিএলে খেলার সুযোগ পেয়েও খেলেননি।২০১৫ সালের আইপিএলে তার দাম উঠেছিল রেকর্ড ১.৬ মিলিয়ন পাউন্ড (১৬০.১৭ মিলিয়ন টাকা)। এবার তিনি আইপিএলে খেলার ইচ্ছা পোষণ করেছেন। যুবরাজ সিংয়ের মতে আইপিএলে খেললে দামের দিক দিয়ে বাজিমাত করতে পারেন বেন স্টোকস।

গেল বছর তার মূল্য ১.৬ মিলিয়ন পাউন্ড হলে এবার সেটা কয়েক মিলিয়ন ছাড়িয়ে যাবে।

যুবরাজ বলেন, ‘সে খুবই দক্ষ একজন হিটার, কার্যকরী পেসার এবং দক্ষ ফিল্ডার। সে নিঃসন্দেহে দামের দিক দিয়ে আইপিএলে বাজিমাত করবে। তাকে দলে ভেড়াতে অনেক খরচ করতে হবে দলগুলোকে।’

ভারতে লম্বা সফর শেষ করেছে ইংল্যান্ড। এই লম্বা সফরের মধ্যে অনেক সময় বিরাট কোহলি ও বেন স্টোকসকে খোশগল্প করতে দেখা গেছে। তাদের দুজনের রসায়নটাও বেশ। তাই অনেকে মনে করছেন হয়তো বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে ভেড়াতে পারে বেন স্টোকসকে।

এ বিষয়ে যুবরাজ বলেন, ‘আমি সব সময়ই কোহলি ও স্টোকস এর মধ্যে মিল খুঁজে পাই। তাদের দুজনের রসায়নটাও বেশ। ক্রিকেটের প্রতি তাদের প্যাসনটা দারুণ। আমি মনে করি স্টোকসের আইপিএলে খেলা উচিত। এই ধরণের বিভিন্ন লিগে সে যতো খেলবে ততো অভিজ্ঞতা অর্জন করবে। নিজেকে আরো উন্নত করতে পারবে।’

চলতি মাসের শেষের দিকে আইপিএলের অকশন অনুষ্ঠিত হবে। আর ৫ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের দশম আসর। শেষ হবে ২১ মে।

অকশনেই বোঝা যাবে শেষ পর্যন্ত কতদূর গিয়ে গড়ায় বেন স্টোকসের মতো একজন অলাউন্ডারের দাম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে