,

ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল

news-image

স্পোর্টস ডেস্ক :একমাত্র টেস্ট খেলতে আজ ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।বেলা ১১টা ৪০ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ে মুশফিক-তামিমরা। কলকাতা থেকে বিকেল সাড়ে ৩টায় ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইটে হায়দরাবাদের উদ্দেশে রওনা হবে টাইগাররা।

 

২ ঘণ্টা ১০ মিনিট বিমান ভ্রমণের পর হায়দরাবাদে পৌঁছাবে বাংলাদেশ ক্রিকেট দল। হায়দরাবাদে দল কোন হোটেলে উঠবে, সেটা নিশ্চিত করতে পারেনি বিসিবির লজিস্টিক বিভাগ।

১৫ সদস্যের দলের সঙ্গে টিম ম্যানেজার সাব্বির খান, কোচ ও টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরাও রয়েছেন। সব মিলিয়ে ২৩ জনের বহর ভারতে যাচ্ছে। হায়দরাবাদে পৌঁছার পর শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। ৪ ফেব্রুয়ারি শনিবারও অনুশীলন করবে মুশফিকের দল।

৫ ও ৬ ফেব্রুয়ারি সিকান্দ্রাবাদের জিমখানা মাঠে ভারত ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর ৯ ফেব্রুয়ারি মূল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টেস্ট ম্যাচটি হবে রাজীব গান্ধী স্টেডিয়ামে। এই মাঠেই ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি দেশে ফেরত আসার কথা রয়েছে বাংলাদেশ দলের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের