,

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার

news-image

নতুন একটি ফিচার নিয়ে এল জনপ্রিয় মেসেজিং পরিষেবা প্রদানকারী হোয়াটসঅ্যাপ৷ ফেসবুক অধীনস্থ এই সংস্থা নিয়ে এল ‘লাইভ লোকেশন ট্র্যাকিং’৷ হোয়াটসঅ্যাপ ইউজাররা এখন থেকে তাঁর কন্ট্যাক্ট লিস্টে থাকা অন্যান্য ইউজারদের ‘লোকেশন’ জানতে ও নিজের অবস্থান পাঠাতেও পারবেন৷

এমনকী, কোনও হোয়াটসঅ্যাপ ইউজার তাঁর কন্ট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের লাইভ লোকেশনও ট্র্যাক করতে পারবেন৷ নিজের লোকেশন ‘অন’ করে রেখে অন্যান্যদের মেসেজ পাঠালেই আপনার লোকেশন আপনার বন্ধুদের কাছে পৌঁছে যাবে৷ প্রতি এক, দুই ও পাঁচ মিনিট অন্তর ইউজাররা অন্য ইউজারদের ‘রিয়েল টাইম’ লোকেশন জানতে পারবেন৷

এতদিন হোয়াটসঅ্যাপে অন্য ইউজারদের ম্যানুয়ালি ‘লোকেশন’ পাঠানো যেত৷ কিন্তু রিয়েল টাইম লোকেশন ট্র্যাকিং সম্পূর্ণ অন্য জিনিস৷ এর ফলে কারও অবস্থান গোপন থাকবে না৷ মনে করা হচ্ছে, এই লোকেশন ট্র্যাকিং ‘অফ’ করে রাখার সুযোগ থাকবে না৷

আপাতত অ্যান্ড্রয়েড ও আইওএস, দু’টি প্ল্যাটফর্মেই হোয়াটসঅ্যাপ এই নতুন বেটা ভার্সন লঞ্চ করেছে৷ দ্রুতই প্রত্যেকের মোবাইলে এই নতুন সুবিধা যুক্ত হবে৷ তবে ঠিক কবে থেকে হোয়াটসঅ্যাপে লাইভ ট্র্যাকিং ফিচার যুক্ত হবে সেটা এখনও জানায়নি সংস্থাটি৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা