,

অপুর ফেরা নিয়ে যা বললেন বুবলি

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ সময় পর ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাসের খোঁজ মিলেছে। এখন পর্যন্ত কারও সঙ্গে দেখা না করলেও এক সপ্তাহ ধরে লোকচক্ষুর অন্তরালে থেকে বিভিন্ন পত্রিকা, অনলাইন পোর্টাল ও টেলিভিশনের সাংবাদিকের সঙ্গে কথাবার্তা বলছেন, সাক্ষাৎকার দিচ্ছেন। এসব সাক্ষাৎকারে শিগগির কাজে ফেরার ইঙ্গিতও দিয়েছেন এই নায়িকা। তাঁর ফিরে আসাতে চলচ্চিত্রের প্রযোজক-পরিচালকেরা যেমন খুশি, তেমনি সহশিল্পীরাও।

হঠাৎ করেই অপু বিশ্বাসের ফিরে আসা ও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা নিয়ে চলচ্চিত্রপাড়া যখন চাঙা, তখন শাকিব খানের সঙ্গে নতুন জুটি হওয়া বুবলি বললেন, কেউ যদি নিজের পেশাগত দায়িত্ব থেকে দীর্ঘদিন অনুপস্থিত থাকেন, সেই বিষয়টি তাঁর একান্তই ব্যক্তিগত ব্যাপার।

বুবলি বলেন, ‘শুনেছি, অপু বিশ্বাস দুই–তিন বছর আগেও একটানা অনেক দিন সিনেমায় অভিনয় থেকে দূরে ছিলেন। এটি তাঁর একান্ত ব্যক্তিগত ব্যাপার।’

তবে অপু বিশ্বাসের ফেরার খবরে শাকিব খানের নতুন জুটি বাঁধা বুবলি খুশি। বিষয়টিকে চলচ্চিত্রের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন এই নবাগত। বুবলি বলেন, ‘শাবনূর আপা এখন অভিনয় করেন না। পূর্ণিমা আপাও নিয়মিত না, তাই এই সময়ে অপু বিশ্বাস ফিরে আসাকে সাধুবাদ জানাই। তবে একটা বিষয় আশা করব যে আমরা যেমন সিনিয়র শিল্পীদের সম্মান করি, ভালোবাসি, তাঁদের কাছ থেকেও তেমনটাই আশা করব।’

বড় শিল্পীদের কাছ থেকে তার হেরফের হয়েছে কি?—জানতে চাইলে বুবলি বলেন, ‘শুনেছি, অপু বিশ্বাস একটা সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, সংবাদপাঠ শিল্পচর্চার মধ্যে পড়ে কি না, তা তাঁর জানা নেই।’ বুবলি আরও বলেন, ‘আমি অপুর এই মন্তব্যের বিষয়টি জানতাম না। শুটিংয়ে পুবাইলে ছিলাম। কয়েকজন সহকর্মী ফোন দিয়েছিলেন আমাকে। তাঁরা অপুর এই মন্তব্যে কষ্ট পেয়েছেন। আমি তাঁদের আশ্বস্ত করেছি বিষয়টিকে অন্যভাবে না নেওয়ার জন্য।’

বুবলি এও বলেন, ‘আমি মনে করি, যেকোনো উপস্থাপনই শিল্পচর্চার মধ্যে পড়ে। আর সংবাদপাঠের সুন্দর বাচনভঙ্গি অভিনয়েরই একটা অংশ।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে