,

বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ বৃহস্পতিবার বৃষ্টির কারণে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

চ্যাপেল-হ্যাডলি ট্রফির এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বেলা দুইটায়।

কিন্তু সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি সে সময়ও চলছিল। তিনটার দিকে বৃষ্টি বন্ধ হলে কয়েকবার মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। পরে আবার বৃষ্টি শুরু হলে টস করাই সম্ভব হয়নি।
ফলে স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও ক্রিস ব্রাউন। নেপিয়ারে এনিয়ে টানা দুটি ওয়ানডে পরিত্যক্ত হল।

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে কেন উইলিয়ামসনের দল। আগামী রোববার হ্যামিল্টনে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা