,

টান টান উত্তেজনায় ‘ভয়ংকর সুন্দর’ (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার পরমব্রত অভিনীত চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। পরমব্রত ও বাংলাদেশের অভিনেত্রী ভাবনা জুটি হয়ে অভিনয় করেছেন অনিমেষ আইচের পরিচালনায় এ চলচ্চিত্রে।

বুধবার প্রকাশ হয়েছে ছবিটির দুই মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলার। স্বল্প সময়ের ঝলকেই দেখা গেছে টান টান উত্তেজনা। রহস্য-উত্তেজনায় ভরা ছবিটি দেখতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন।

এবারেরর বসন্ত উৎসবে (পয়লা ফাল্গুন) মুক্তি পেতে পারে ছবিটি। অনিমেষ আইচ পরিচালিত প্রথম সিনেমা ‘না মানুষ’ আলোর মুখ না দেখলেও দ্বিতীয় ছবি ‘জিরো ডিগ্রি’ প্রশংসা কুড়িয়েছে। মাহফুজ আহমেদ ও জয়া আহসান অভিনীত ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রের পর পরমব্রত-ভাবনাকে নিয়ে নির্মাণ করেছেন ‘ভয়ংকর সুন্দর’।

মতি নন্দীর ছোট গল্প ‘জলের ঘূর্ণি ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি নির্মিত হয়েছে। পরমব্রত-ভাবনাসহ ছবিটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালেন শুভ্র প্রমুখ।

এ স্কয়ার ফিল্ম কোম্পানির ব্যানারে নির্মিত সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। চিত্রগ্রাহক হিসেবে রয়েছেন খায়ের খন্দকার, নৃত্য পরিচালনায় সোহাগ, পোশাক পরিকল্পনায় চিন্ময়ী গুপ্তা কাজ করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে