,

বেসরকারিভাবে হজ খরচ ৩ লাখ ১৯ হাজার টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর হজে যেতে বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজে প্রতি খরচ হবে ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ইব্রাহিম বাহার।

তবে এই টাকার সঙ্গে কোরবানির জন্য প্রত্যেককে ১০ হাজার ৭৫০ টাকা নিতে হবে বলে জানান তিনি। ইব্রাহিম বাহার আরো বলেন, গত ৩০ জানুয়ারি মন্ত্রিসভা এই প্যাকেজ অনুমোদন করেছে।

প্রসঙ্গত, চলতি বছরও সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ প্যাকেজ, ২০১৭ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। এবার হজ পালনে প্যাকেজ-১ এ ৩ লাখ ৮১ হাজার ৫০৮ এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ করতে হবে।

গত হজের তুলনায় প্যাকেজ-১ এ খরচ বেড়েছে ২১ হাজার ৪৮০ টাকা ও প্যাকেজ-২ এ বেড়েছে ১৪ হাজার ৪৫২ টাকা। এবার বাংলাদেশিদের হজ পালনে সর্বনিম্ন ব্যয় হবে ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর আগামী ১ সেপ্টেম্বর হজ হওয়ার কথা। এবার মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন।

১৯ ফেব্রুয়ারি থেকে প্রাক-নিবন্ধন শুরু হবে। আর আগামী ৩০ মার্চের মধ্যে টাকা পরিশোধ করতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা