শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুইশ কোটির ঘরে শাহরুখের ‘রইস’

news-image

বিনোদন ডেস্ক : শাহরুখ-জাদু এখনো চলছে—শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন জায়গায়। এই জাদু শাহরুখ চালাচ্ছেন তাঁর নতুন ছবি ‘রইস’-এর মাধ্যমে। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেল, মন্ত্রমুগ্ধের মতো দর্শক ‘রইস’ দেখছে, আর এতে ছবিটির আয় হচ্ছে দেদার। এ পর্যন্ত সব মিলিয়ে দুইশ কোটি রুপির বেশি পকেটে গেছে প্রযোজকদের।

গত ২৫ জানুয়ারি থেকে দুনিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে ‘রইস’, এতে এ পর্যন্ত বিদেশি বক্স-অফিস থেকে ছবিটি আয় করেছে ৬২ দশমিক ৫৬ কোটি রুপি। অবশ্য এই হিসাবে আরো অনেক ভিনদেশি বক্স-অফিসের হিসাব যোগ হয়নি। আর ভারতে ছবিটি একদিনে আয় করেছে আনুমানিক ১৫২ দশমিক ৬১ কোটি রুপি। তো, সব মিলিয়ে অঙ্কটা দাঁড়াল ২১৫ দশমিক ১৭ কোটি রুপি।

দেশের বাইরে ‘রইস’ এরই মধ্যে একটা রেকর্ড অবশ্য করে ফেলেছে আয়-রোজগারের দিক দিয়ে। সেটি হলো সিঙ্গাপুরে ছবিটি প্রথম এক সপ্তাহে আয় করেছে ১ দশমিক ৫২ কোটি রুপি। এমন রেকর্ড এর আগে অন্য বলিউড ছবির কপালে জোটেনি। নিজের বাজারেও বলতে গেলে থামানো যাচ্ছে না ‘রইসে’র অগ্রযাত্রা। টিকেট কাউন্টারগুলোতে এখনো হুমড়ি খেয়ে মানুষ আসছে শাহরুখ আর মাহিরার রসায়ন দেখতে। একই সময়ে হৃতিক রোশনের রিভেঞ্জ-ড্রামা ঘরানার ‘কাবিল’ মুক্তি পেলেও জানুয়ারির শেষ এক সপ্তাহ ‘রইস’ই সেরা।

তাই ২০১৭ সালের সেরা সফল ছবি বলতে শাহরুখ-মাহিরা-নওয়াজউদ্দিনের ‘রইসে’র নাম বলতে হয়। রাহুল ধোলাকিয়া পরিচালিত ছবিটি নিয়ে চিত্রসমালোচকরাও প্রশংসায় পঞ্চমুখ। তাঁরা বলছেন, কাহিনী, মারদাঙ্গা সংলাপ আর অভিনয়ের কারণেই ছবিটি মন জয় করে নিয়েছে দর্শকদের। আর হ্যাঁ, ছবির গানগুলো তো আছেই। শাহরুখ দীর্ঘ দুই দশকের বেশি সময় পর রোমান্টিক ইমেজ ছেড়ে ‘রাগি যুবক’ বা ‘অ্যাংরি ইয়ংম্যানে’র চরিত্রে অভিনয় করায় ছবিটি ব্যবসা করছে আশানুরূপ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা