,

ভারতে গেল মুশফিক-তামিম-সাকিবরা

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে অভিষেকের ১৭ বছর পর ভারতের মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকা ত্যাগ করলো মুশফিক-তামিম-সাকিবরা। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টা ৪০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। কলকাতা বিকেল সাড়ে ৩ টায় ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে হায়দরাবাদের উদ্দেশে যাত্রা করবে টাইগাররা। আর ২ ঘণ্টা ১০ মিনিট বিমান ভ্রমণ শেষে হায়দরাবাদে পৌঁছানোর কথা মুশফিক বাহিনীর।

এদিকে ভারতের উদ্দেশে রওনা দেয়ার জন্য সকাল ৯ টায় প্রথমে বিমানবন্দরে পৌঁছান টাইগার তারকা মুমিনুল ও শুভাশিস। কোচিং স্টাফদের সঙ্গে বিমানবন্দরে প্রবেশ করেন তারা। এরপর আসেন তাইজুল, ইমরুল ও সাব্বির। পরে বিসিবির গাড়িতে এক সঙ্গে বিমানবন্দরে পৌঁছান রাব্বি, মিরাজ, সৌম্য, শফিউল ও লিটন দাস।

এর একটু পর বাবাকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে পৌঁছান মুশফিক ও তাসকিন। এরপর আসেন তামিম ও মাহমুদউল্লাহ। আর সবার শেষে পরিবার নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন সাকিব। ভারত সফরে সাকিবই শুধু পরিবার নিয়ে যাচ্ছেন।

এদিকে হায়দরাবাদে পৌঁছে প্রথম দুই দিন বিশ্রাম নেবেন টাইগাররা। যদিও এ সময়ে ঐচ্ছিক অনুশীলন রয়েছে মুশফিক-তামিমদের। এরপর ৫ ফেব্রুয়ারি সেচুন্দেরাবাদের জিমখানা গ্রাউন্ডে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারত ‘এ’ দলের বিপক্ষে হবে ম্যাচটি।

এরপর ৭ ও ৮ ফেব্রুয়ারি ম্যাচ ভেন্যু রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। এরপর ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি হবে ভারতের বিপক্ষে সে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। ম্যাচ শেষে ১৪ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে মুশফিকদের।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে এ টেস্ট ম্যাচটি গত আগস্টে কলকাতায় হওয়ার কথা ছিল। নানা কারণে সে সময়ে না হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে হায়দারাবাদে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয় বিসিসিআই। তবে এ নিয়ে চলছিল নানা গুঞ্জন। তবে সব গুঞ্জন উড়িয়ে অবশেষে ভারতের মাঠে খেলছে বাংলাদেশ। ম্যাচটি গড়াবে হায়দরাবাদেই।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, লিটন দাস ও শুভাশিস রায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে