,

সিডনির স্কুলে শিক্ষক ও দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির একটি স্কুলে আজ বৃহস্পতিবার এক শিক্ষক ও দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থলের কাছে একটি জায়গা থেকে তিনটি ছুরিসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ।

সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, আটক করার সময় ১৬ বছরের ওই কিশোর বলতে থাকে, ‘আমি কাউকে হত্যা করিনি। আমার ভাইয়ের সঙ্গে তোমাদের কথা বলতে হবে।’

আহত নারী শিক্ষক (৪৮), ছাত্র (১৬) ও ১৫ ছাত্রীকে (১৫) হাসপাতালে নেওয়া হয়েছে।

সুপারিনটেনডেন্ট পিটার লিনন সাংবাদিকদের বলেন, সন্ত্রাসী ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। স্কুলের অভ্যন্তরীণ ব্যাপার থেকেই এ রকম ঘটনা ঘটেছে। তিনটি ছুরি জব্দ করা হয়েছে।

লিনন বলেন, আটক কিশোরকে স্কুলের অধ্যক্ষ চেনেন না। পুলিশও তাকে চেনে না। এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা