,

শিক্ষার্থীদের তৈরি ‘মানবসেতু’: চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

news-image

নিউজ ডেস্ক : চাঁদপুরের হাইমচরে নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি মানবসেতুতে হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর হাঁটার ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও স্কুলসংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক আলী আহমদ বাদী হয়ে শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ এনে হাইমচর থানায় মামলা করেন।

আসামিরা হলেন উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন পাটোয়ারী, স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মনসুর আহমেদ ও আবুল বাশার।

হাইমচর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই বিদ্যালয়ে মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার রীতির বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ সারোয়ার জাহান। আজ বৃহস্পতিবার থেকে কমিটি কাজ শুরু করবে।

গত সোমবার হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। স্কুলের প্রচলিত রীতি অনুযায়ী সেখানে নবম ও দশম শ্রেণির কিছু শিক্ষার্থী মিলে একটি ‘মানবসেতু’ তৈরি করে। এই ‘মানবসেতু’র ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের প্রধান অতিথি নুর হোসেন পাটোয়ারী। সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা