,

ডেইলি মেইল সম্পাদককে সরাতে চেয়েছিলেন ক্যামেরন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল-এর সম্পাদককে চাকরি থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ) ইস্যুতে গণভোটের সময় তিনি এ চেষ্টা করেছিলেন বলে সূত্র জানিয়েছে।

ট্যাবলয়েডটির মালিক লর্ড রথমেয়ার ব্রেক্সিটপন্থী সম্পাদক পল ডেকারকে বলেছেন, ক্যামেরন প্রথমে ডেকারকে নিয়ন্ত্রণের অনুরোধ জানিয়েছিলেন রথমেয়ারের কাছে। কিন্তু এতে কাজ না হওয়ায় পরে তিনি ডেকারকে তাঁর পদ থেকেই সরিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছিলেন। গণভোটের পরপরই গত জুলাই মাসে ডেকারকে বিষয়টি জানান রথমেয়ার। উল্লেখ্য, রথমেয়ার নিজে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থেকে যাওয়ার পক্ষে ছিলেন। এ সত্ত্বেও তিনি ডেকারকে তাঁর পদ থেকে সরাতে রাজি হননি।

ব্রেক্সিটের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছিল ডেইলি মেইল। ট্যাবলয়েডটির সম্পাদকের চাকরিহরণের এই চেষ্টা প্রকাশ হওয়ায় এখন ব্রেক্সিটের গণভোটের প্রচারকে কেন্দ্র করে যে ব্যক্তিগত শত্রুতার সূচনা হয়েছিল, তা সামনে চলে এল।

ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি ডেকারকে ডেকে নেন তৎকালীন প্রধানমন্ত্রী ক্যামেরন। এ সময় তিনি ডেকারকে বোঝানোর চেষ্টা করেন এবং নিজের অবস্থান থেকে তাঁকে সরে আসতে বলেন। জবাবে ডেকার বলেছিলেন, ব্রেক্সিটকে কেন্দ্র করে তিনি নিজের সম্পাদকীয় অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে রাজি নন, কারণ দীর্ঘ ২৫ বছর ধরে তিনি ইউরোসেপটিকের (ইইউর সমালোচনা) ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাঁর পাঠকেরাও এ বিষয়টি চায়।

পরে একই বছরের মার্চ মাসে ডেকারকে ওয়েস্টমিনস্টারের এক সূত্র জানায়, ডেকারকে চাকরি থেকে সরিয়ে দিতে প্রধানমন্ত্রী ক্যামেরন লর্ড রথমেয়ারকে রাজি করানোর চেষ্টা করছেন। এরপর জুলাই মাসে রথমেয়ার নিজেই ডেকারকে বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা