,

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নিয়ে ফের সংঘর্ষ, নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালী গণ্ডামারা ইউনিয়নে এস আলম গ্রুপের নির্মাণধীন বিদ্যুৎকেন্দ্র নিয়ে পক্ষে-বিপক্ষে ফের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ আলী (৩৫) নামে এ ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার দুপুরে বিদ্যুৎকেন্দ্র নিয়ে ডাকা এক মতবিনিময় সভায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ আলী বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের মৃত খলিলুর রহমানের ছেলে।

জানা যায়, এস আলম গ্রুপের নির্মাণধীন বিদ্যুৎকেন্দ্র এলাকার উন্মুক্ত স্থানে মতবিনিময় সভা ডাকা হয়। এতে বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী মারা যান। তার মাথায় গুরুতর জখম ছিল। আলীর ভাই জামাল হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছে বলেও জানান তিনি।

উল্লেখ্য: গত বছরের ৪ এপ্রিল কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে এবং পুলিশের সংঘর্ষে চারজন নিহত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা