,

‘মিথ্যা সংবাদ ছড়ানো ইসলামে হারাম’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিলের চেয়ারম্যান বুধবার জারি করা এক ফতোয়ায় বলেছেন, মিথ্যা খবর বা গুজব ছড়ানো ইসলামের দৃষ্টিতে হারাম। খবর জিও নিউজের।

ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি ফেসবুক এবং টুইটার ব্যবহারকারী। এখানে মুসলমানের সংখ্যাও সবচেয়ে বেশি। মিথ্যা সংবাদ ধর্মীয় এবং জাতিগত উত্তেজনা বৃদ্ধি করায় দেশটিতে উদ্বেগ বাড়ছে।

ইন্দোনেশিয়া উলেমা কাউন্সিলের চেয়ারম্যান মারুফ আমিন বলেন, ‘আমরা খুব শিগগির এই ব্যাপারে পদক্ষেপ নিব। কারণ এই পরিস্থিতি উদ্বেগজনক। আশাকরি অন্ততঃ মুসলিমরা গুজবে ছড়ানোর কর্মকাণ্ডে নিজেদের জড়াবে না।’

এই কাউন্সিল সরকারি বা আইন প্রণয়নকারী কোনো প্রতিষ্ঠান নয়। তাদের ফতোয়ায় আইনগত বাধ্যবাধকতাও নেই।

১৫ ফেব্রুয়ারি জাকার্তার মেয়র নির্বাচনে দুজন মুসলিম প্রার্থীর বিরুদ্ধে একজন জাতিগত চীনা এবং একজন খ্রিস্টান সম্প্রদায়ের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই বিষয়টি নির্বাচনে তীব্র আলোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।

জাকার্তার বর্তমান মেয়র বাসুকি তাজাহাজা পুরনামার বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগে ব্লাসফেমি আইনে বিচার চলছে।

সোশ্যাল মিডিয়াতে মিথ্যা সংবাদ ছড়ানোতে বিরত থাকতে দেশটির জনগণের প্রতি প্রেসিডেন্ট জোকো উইদো বার বার আহ্বান জানিয়েছেন। দেশটির সরকার ফেসবুকের নির্বাহী কর্মকর্তাদের এই সমস্যা নিরসনের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিল প্রায়শই এ ধরনের ফতোয়া জারি করে থাকে। তবে তাদের ফতোয়ার প্রভাব জনগণের মধ্যে খুবই কম পড়ে।

গত বছর বায়ু ধূষণ প্রতিরোধে এই কাউন্সিল ফতোয়া দিয়েছিল চাষযোগ্য জমি পরিষ্কার করতে গাছপালা না পুড়িয়ে পরিষ্কার করতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা