,

প্রেতাত্মার সঙ্গে সঙ্গম! সন্তানের মা হল কিশোরী

news-image

অনলাইন ডেস্ক : মধ্যপ্রদেশের সতনা জেলার এক কিশোরী প্রেতাত্মার হাতে ধর্ষিত হওয়ার পরিণামে এক সন্তানের জন্ম দিয়েছে। অন্তত এমনটাই দাবি ক্লাস টেনের সেই ছাত্রীর।

দিন কয়েক আগে দেবেন্দ্রনগর এলাকার কমিউনিটি হেলথ সেন্টারে এই কিশোরীকে যখন নিয়ে আসা হয়, তখন সে গর্ভবতী। ৩১ জানুয়ারি সে একটি সন্তানের জন্ম দেয়। হেলথ সেন্টারের কর্মচারীরা যখন তার কাছে জানতে চান যে, এই সন্তানের পিতা কে, তখন প্রথমে মেয়েটি তার নিজের বাবার নাম বলে। তারপর থেকেই সে ভূতের হাতে ধর্ষিত হওয়ার কাহিনী বলতে শুরু করে।

স্বাস্থ্যকর্মীরা তার মুখে এমন অদ্ভুত কাহিনী শুনে দেবেন্দ্রনগর থানায় খবর দিলে, পুলিশ কর্মচারীদের সামনে সেই নাবালিকা এক বিচিত্র কাহিনী শোনায়। সে বলে, এক অশরীরী আত্মা নাকি দিনের পর দিন জোর করে তার সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করে গিয়েছে। এবং সেই অত্যাচারের ফলেই সে গর্ভবতী হয়ে পড়ে।

মেয়েটির পরিবারের লোকজনের ধারণা, কোনও দুষ্ট আত্মা মেয়েটির উপর ভর করেছে। ভূত নামানোর জন্য স্থানীয় এক ওঝাকে দিয়ে মেয়েটির উপর ঝাড়ফুঁকও করানো হয়েছিল বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। কিন্তু তাতে ভূতের হাত থেকে মু্ক্তি মেলেনি।

সন্তান প্রসবের পরে সদ্যোজাতের শারীরিক অবস্থা বিবেচনা করে বাচ্চা-সহ মেয়েটিকে পান্না ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। শিশুটি আপাতত হাসপাতালের নিউবর্ন কেয়ার ইউনিটে রয়েছে। দেবেন্দ্রনগর থানাও কেস ডায়েরিটি সিংপুর থানায় ফরোয়ার্ড করে দিয়েছে।

পান্নার অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিস রাঘবেন্দ্র সিংহ জানিয়েছেন, তদন্ত চলছে। তবে তাঁর ধারণা, হয় মেয়েটির পরিবার মারাত্মক রকমের কুসংস্কারাচ্ছন্ন, অথবা পরিবারের লোকজন কোনও সত্য গোপনের চেষ্টা করছেন। ‘হাসপাতালে মেয়েটি তার সন্তানের পিতা হিসেবে প্রথমে নিজের বাবার নাম বলেছিল। কিন্তু তার পরেই সে বয়ান বদলে নেয়। ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক,’ বলেন রাঘবেন্দ্র। – সূত্র : এবেলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা