,

চাহালের ঘুর্ণিতে সিরিজ ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : শুরুতেই একটা ‘আপনি জানতেন কি’ ধরনের তথ্য দিয়ে শুরু করা যাক-আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত দিন মহেন্দ্র সিং ধোনির একটা ফিফটিও ছিল না!

বেঙ্গালুরুতে আজ ইংল্যান্ডের সঙ্গে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিটি ছিল ভারতীয় ব্যাটসম্যানের ক্যারিয়ারের ৭৬তম। আর এই ম্যাচেই ধোনি পেলেন প্রথম ফিফটি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি পেতে কোনো ব্যাটসম্যানের দীর্ঘতম অপেক্ষা। ধোনির অপেক্ষা ফুরানোর দিনে ইংল্যান্ডকে ৭৫ রানে হারিয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজটাও ২-১ এ জিতল ভারতীয়রা।

ধোনির সঙ্গে সুরেশ রায়নার বিধ্বংসী ফিফটি মিলিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে ৬ উইকেটে ২০২ রান তোলে ভারত। ভয়ংকর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৬.৩ ওভারে ইংল্যান্ড অলআউট ১২৭ রানে। ১১৯ থেকে ১২৭-এই ৮ রানেই শেষ ৮ উইকেট হারিয়েছে ইংলিশরা। দুই অঙ্কের রান পেয়েছেন শুধু জেসন রয় (৩২), জো রুট (৪২) ও এউইন মরগান (৪০)।

ইংল্যান্ডের ছয় ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেননি। ২৫ রানে ৬ উইকেট নিয়েছেন ভারতের হয়ে মাত্র ষষ্ঠ টি-টোয়েন্টি খেলা লেগ স্পিনার যুজ বেন্দ্র চাহাল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা বোলিং এটি।

ভারতের ইনিংসে দ্বিতীয় ওভারের প্রথম বলেই রানআউট বিরাট কোহলি! এরপর দলের হাল ধরেন এই সিরিজেই দলে ফেরা রায়না। যেন পুরোনো রায়না! ৪৫ বলে ২ চার ও ৫ ছক্কায় করেছেন ৬৩ রান। চার-ছক্কার হিসাবে ধোনি পুরো উল্টো। সাবেক অধিনায়ক চার মেরেছেন ৫টি, ছক্কা দুটি। ৫৬ রান করেছেন মাত্র ৩৬ বলে। শেষ দিকে যুবরাজ সিংয়ের ১০ বলে ২৭ রানের ঝড়ও ভারতকে দুই শ পার করতে সাহায্য করেছে। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২০২/৬ (রায়না ৬৩, ধোনি ৫৬, যুবরাজ ২৭, রাহুল ২২; প্লাঙ্কেট ১/২২, মিলস ১/৩২, স্টোকস ১/৩২, জর্ডান ১/৫৬)।
ইংল্যান্ড: ১৬.৩ ওভারে ১২৭ (রুট ৪২, মরগান ৪০, রয় ৩২; চাহাল ৬/২৫, বুমরা ৩/১৪)।
ফল: ভারত ৭৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ: যুজেন্দ্র চাহাল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা