,

হলিউড নিয়ে কঙ্গনার ভাবনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রাণৌত। বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি। সিনেমায় অভিনয়ের মাধ্যমে বরাবরই প্রশংসা পেয়ে আসছেন এ অভিনেত্রী। এমনকি জিতেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এদিকে তার সমসাময়িক অভিনেত্রীদের অনেকেই হলিউড সিনেমায় অভিনয় করছেন। অনেকে পরিকল্পনা করছেন পশ্চিমা সিনেমায় কাজ করার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে হলিউড নিয়ে তার পরিকল্পনা কী তা প্রশ্ন করা হয় কঙ্গনাকে।

এ প্রসঙ্গে কঙ্গনা রাণৌত বলেন, ‘এখন পশ্চিমে পাড়ি দেওয়াটা যে কারো জন্য বোকামি। ডিজিটাল মিডিয়ার জন্য তাদের থিয়েটার ব্যবসায় বিপর্যয় চলছে। অন্যদিকে হলিউড ১৫ বছর আগে যে জায়গায় ছিল, এশিয়া এখন সে জায়গায় রয়েছে। এখানে বিনোদন জগৎ এখন লাভজনক। তাই এ ধরনের (হলিউড) লোভনীয় টোপ আমি গিলতে চাই না।’

তিনি আরো জানান, অন্য দেশের অর্থনীতির উন্নয়নে তিনি অবদান রাখতে চান না। এ অভিনেত্রী বলেন, ‘একটি আমেরিকান সিনেমা (দ্য জঙ্গল বুক ২০১৬) ১০০ কোটি রুপির ব্যবসা করতে পারে যা আমাদের দেশের অনেক সিনেমা পর্যাপ্ত সিনেমা হলের অভাবে ১০ বছরেও করতে পারে না। আমি সিনেমার বিশ্বায়নের পক্ষে কিন্তু বিনিময়ে চাকরি এবং অর্থ আমাদের দেশে আসতে হবে। তবে অন্য দেশের ইন্ডাস্ট্রিতে নিজেকে দেখার ইচ্ছে নেই।’

কঙ্গনা অভিনীত পরবর্তী সিনেমা রেঙ্গুন। বিশাল ভরদ্বাজ পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন সাইফ আলী খান ও শহিদ কাপুর। সিনেমাটি আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে এ অভিনেত্রীর সিমরান সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে