,

ব্রেস্টপাম্প থাকায় পরীক্ষা দিতে হলো নারীকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ব্যাগে ব্রেস্ট পাম্প অথচ সঙ্গে বাচ্চা নেই। দেখে সন্দেহজনক বলে মনে হয়েছিলো নিরাপত্তা কর্মীদের। সেই সন্দেহ মেটাতেই ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে রীতিমতো ‘পরীক্ষা’ দিতে হল সিঙ্গাপুরের বাসিন্দা গায়ত্রী বসু নামে এক মহিলা যাত্রীকে।

বৃহস্পতিবার জার্মানের ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ওই দিন গায়ত্রী জার্মানি হয়ে একাই প্যারিস যাচ্ছিলেন। তার তিন বছর ও সাত মাসের দুই সন্তান থাকলেও তখন সঙ্গে ছিল না তাদের কেউ।

ওই যাত্রীর অভিযোগ, তিনি যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, তা প্রমাণ করতে হয় তাকে। প্রায় ৪৫ মিনিট আটকে রেখে নানা আপত্তিকর প্রশ্নও করা হয়। হেনস্থায় শিকার গায়ত্রী আইনি পদক্ষেপ নেয়ার কথা বলেছেন।

প্যারিসের বিমানে ওঠার আগে নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষার সময় স্ক্যানারে ধরা পড়ে তার ব্যাগে থাকা ব্রেস্ট পাম্পটি (কৃত্রিমভাবে স্তন্যদুগ্ধ নিষ্কাশনের যন্ত্র)।
তখনই তাকে জোর করে আলাদা ঘরে নিয়ে যান এক মহিলা নিরাপত্তা কর্মী। নিয়ে নেয়া হয় পাসপোর্ট। এক পরিবহন সংস্থার ম্যানেজার গায়ত্রীর দাবি, এর পর ওই নিরাপত্তা রক্ষী তাকে ব্লাউজ খোলার নির্দেশ দেন।

গায়ত্রী বলেন, ‘আমি যে বাচ্চাকে বুকের দুধ খাওয়াই তার প্রমাণ চাওয়া হয়। আমায় ব্লাউজ খুলতে বলেন ওই কর্মী। এমনকী কী ভাবে ব্রেস্ট পাম্প কাজ করে, তা হাতকলমে দেখাতেও বলা হয় তাকে। আমি হতবাক হয়ে যাই। এক সময় যা নির্দেশ দেয়া হয় তাই করতে থাকি। ওরা আর কী কী ভাবে আমায় বিপদে ফেলতে পারে তা বুঝতে পারছিলাম না।’

এর পর ব্রেস্ট পাম্পটি পরীক্ষা করে সেটি ‘নিরাপদ’ মনে করে ছেড়ে দেয়া হয় গায়ত্রীকে। ফিরিয়ে দেয়া হয় তার পাসপোর্টটি।

গায়ত্রী জানান, ওই মহিলা নিরাপত্তা কর্মীর নাম জানতে চাইলে তা একটি কাগজের টুকরোয় লিখে দেন। অপমানিত, আতঙ্কিত গায়ত্রী তাকে দুষলে নির্বিকার গলায় বলেন, ‘আপনি এ বার আসতে পারেন। সব মিটে গিয়েছে।’

‘তথ্য গোপন রাখার’ যুক্তি দেখিয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেননি বিমানবন্দর পুলিশ। তবে বিমান বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোনো মহিলা স্তন্য পান করান কিনা, নিরাপত্তার খাতিরে তার প্রমাণ চাওয়া অত্যন্ত হাস্যকর।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে