,

ভারতের কানপুরে বহুতল ভবন ধসে নিহত ৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের কানপুরের জাজমৌ এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কানপুরের জেলা শাসক কৌশল রাজ জানান, ‘উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দলের পাশাপাশি সেনাকেও মোতায়েন করা হয়েছে। ভবনটির নিচে এখনও ৪০ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছি’।

সমাজবাদী পার্টির প্রভাবশালী নেতা মেহতাব আলমের মালিকাধীন ওই ভবনটির ষষ্ঠ তলায় শ্রমিকরা কাজ করছিলেন। নিহতরা সবাই শ্রমিক ও তাদের স্বজন বলে জানা গেছে। ধ্বংস্তস্তুপের নিচ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বহুতল ভবনটির ধসে পড়ার সঠিক কারণ জানা না গেলেও জেলা প্রশাসনের কর্মকর্তাদের মতে ভবন তৈরিতে জিনিসপত্র নিম্নমানের হওয়ার ফলেই তা ভেঙে পড়ে। ওই এলাকায় এরকম একাধিক বহুতল ভবনের পাশাপাশি বেশ কিছু চামড়ার কারখানাও রয়েছে।

কানপুর পুলিশের ডিআইজি রাজেশ মোদক জানান, ‘বিকেলের দিকে কানপুর ডেভলপমেন্ট অথরিটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। সাততলা ভবনটির একেবারে ওপরের তলাটি ধসে পড়েছে। এখন পর্যন্ত সাতটি লাশ উদ্ধার করা হয়েছে এবং ১২ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংস্তস্তুপের নিচে অনেকে চাপা পড়ে আছে, তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান ডিআইজি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে