,

কাল আবারও বসছে সার্চ কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : অনুসন্ধান কমিটির সঙ্গে মতবিনিময় করে নিজেদের মতামত জানিয়েছেন চারজন বিশিষ্ট নাগরিক। আজ বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই মতবিনিময় শুরু হয়।

আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটায় অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনের (ইসি) নাম চূড়ান্ত করতে বৈঠকে বসবে। যে চারজন বিশিষ্ট নাগরিক অনুসন্ধান কমিটিতে মতামত জানিয়েছেন, তাঁরা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদকে আমন্ত্রণ জানানো হলেও পরে গতকাল মঙ্গলবার তাঁর নাম বাদ দেওয়া হয়।

গতকাল সন্ধ্যায় মন্ত্রিপরিষদসচিবকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আবদুর রশিদের বিরুদ্ধে প্রতারণামূলক মামলা বিচারাধীন। এটা আমলে নেওয়া হবে কি না? জবাবে সচিব বলেন, অনুসন্ধান কমিটিকে এটা জানানো হবে। পরে জানতে চাইলে মন্ত্রিপরিষদসচিব বলেন, আবদুর রশিদের নামে মামলা থাকায় তাঁকে বাদ দেওয়া হয়।

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে অনুসন্ধান কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের