,

১০০ কোটির ক্লাবে ‘রইস’

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত সিনেমা রইস। মুক্তির ষষ্ঠ দিনে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি। পাশাপাশি চলতি বছরে ১০০ কোটির ক্লাবে পৌঁছানো প্রথম বলিউড সিনেমা রইস।

গত ২৫ জানুয়ারি মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ২০.৪২ কোটি রুপি। এরপর উইকেন্ড শেষে সিনেমাটির আয় দাঁড়ায় ৯৩.২৪ কোটি রুপি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সোমবার মুক্তির ষষ্ঠ দিনে রইস আয় করেছে ৭ কোটি রুপি। ষষ্ঠদিন শেষে বলিউড বক্স অফিসে সিনেমাটির আয় ১০০.২৪ কোটি রুপি।

১০০ কোটির মাইলফলক স্পর্শ করা শাহরুখের সপ্তম সিনেমা রইস। এর আগে চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালে, জাব তক হ্যায় জান, রা-ওয়ান এবং ডন-টু বলিউড বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে।

রাহুল দোলাকিয়া পরিচালিত রইস সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌরী খান।

অন্যদিকে রইস’র সঙ্গে একই দিনে ‍মুক্তি পায় হৃতিক রোশান অভিনীত সিনেমা কাবিল। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা। হৃতিক ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ইয়ামি গৌতম, রনিত রায়, রোহিত রায়, গিরিশ কুলকার্নি প্রমুখ। ষষ্ঠ দিন শেষে বলিউড বক্স অফিসে সিনেমাটির আয় ৭১. ৮২ কোটি রুপি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের