,

‘ট্রাম্পকে অপছন্দ হলে চাকরি ছেড়ে দাও’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের উদ্দেশে হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছে, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি পছন্দ না হলে চাকরি ছেড়ে দাও।’

ট্রাম্পের নীতির সঙ্গে দ্বিমত পোষণকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মঙ্গলবার থেকে ব্যবস্থা নেওয়া শুরু করেছে হোয়াইট হাউস। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সহনশীল ও উদারপন্থি কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের অনুসারীদের বিভাজন সুস্পষ্ট হয়ে উঠছে।

শরণার্থীদের নিষিদ্ধ করে ট্রাম্প নির্বাহী আদেশ জারি করায় তার বিরুদ্ধে সমালোচনায় যোগ দিয়েছেন বেশির ভাগ মার্কিন আমলা। এ খবর ছড়িয়ে পড়ার পর তাদের উদ্দেশে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার মঙ্গলবার বলেন, ‘এ নিয়ে আমলাদের সমস্যা কোথায়? তাদের এ কার্যক্রমের সঙ্গে থাকা উচিত অথবা তারা চলে যেতে পারেন।’

শরণার্থী নিষিদ্ধ করার বিষয়ে আমলাদের বক্তব্য হলো- ‘এটি আমেরিকার মূল্যবোধের বিরুদ্ধে’ এবং ‘বিরূপ প্রতিক্রিয়াপূর্ণ’। এ বিষয়ে স্পাইসার বলেন, ‘কারো যদি এ বিষয়ে (প্রেসিডেন্টের নীতি) সমস্যা থাকে, তখন এটি প্রশ্ন হয়ে দাঁড়ায়, তার পদে বহাল থাকা উচিত কি উচিত নয়।’

হোয়াইট হাউসের এ পদক্ষেপ নেওয়ার আরো একটি কারণ হতে ক্যালিফোর্নিয়া রাজ্য সরকারের শরণার্থীদের সুরক্ষা দেওয়ার উদ্যোগ। কেন্দ্রীয় সরকারের দমননীতি থেকে শরণার্থীদের রক্ষায় আইন করতে যাচ্ছে ডেমোক্র্যাটদের আধিপত্যের রাজ্য ক্যালিফোর্নিয়া প্রশাসন। এ আইন পাস হলে অভিবাসন কর্মকর্তাদের সহযোগিতা করতে পারবে না পুলিশ।

ক্যালিফোর্নিয়ায় এমন ২০০টি শহর রয়েছে, যেখানে অবৈধ অভিবাসীদের বিষয়ে কেন্দ্রীয় সরকারের কোনো আইন খাটে না। তবে ক্যালিফোর্নিয়ার অপেক্ষাকৃত পিছিয়ে পড়া গ্রামীণ কাউন্টিগুলোয় ট্রাম্পের সমর্থন বেশি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে