,

‘সার্চ কমিটিকে প্রভাবিত করবেন না’

news-image

নিজস্ব প্রতিবেদক : নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে ঘোষিত সার্চ কমিটিকে প্রভাবিত না করে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘ক্ষমতা আপনার হাতে। অনুগ্রহ করে রাষ্ট্রপতি এবং ঘোষিত সার্চ কমিটিকে প্রভাবিত করবেন না, সহযোগিতা করুন।’

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সার্চ কমিটির মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ‘গণতন্ত্র রক্ষা মঞ্চ’ নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতি আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আপনি প্রাক্তন রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মতো উদাহরণ সৃষ্টি করে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রস্তাব বিবেচনা করে সার্চ কমিটির মাধ্যমে এমন একজন সৎ নির্ভীক নির্বাচন কমিশন গঠন করবেন, যাকে নিয়ে কোনো রাজনৈতিক দলের প্রশ্ন থাকবে না।’

সার্চ কমিটি প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘সার্চ কমিটির সমালোচনা করতে চাই না। যিনি প্রধান হয়েছেন, তিনি একজন বিচারক। তার প্রতি আমাদের দাবি থাকবে- তার বিচার যেন নিরপেক্ষ হয়।’

ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলই সৎ নির্ভীক সাহসী নির্বাচন কমিশন চায় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আয়োজক সংগঠনের সমন্বয়ক মনোয়ার হোসেন কাশেমের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-তথ্য সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে