,

মানিকগঞ্জের হরিরামপুরে ‘ইফতেখার’

news-image

বিনোদন প্রতিবেদক : আজ বুধবার থেকে মানিকগঞ্জে শুরু হয়েছে ‘জান্নাত’ চলচ্চিত্রের শুটিং। ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক।

ইফতেখার ছবিতে জুটিবদ্ধ হবেন নায়ক সাইমন সাদিক ও নায়িকা মাহিয়া মাহি। পোড়ামনের পর ফের এই জুটির পর্দায় আগমন নিয়ে বেশ আলোচনাও তৈরি হয়। অবশেষে ছবিটির শুটিং শুরু হলো। আজ থেকে টানা ২০দিন মানিকগঞ্জের হরিরামপুরে ছবিটির শুটিং চলবে। এই ছবির শুটিং এর জন্য নায়ক সাইমন নিজেকে দীর্ঘদিন থেকে প্রস্তুত করেছেন। জান্নাত ছবির ‘ইফতেখার’ চরিত্রে অভিনয়ের জন্য একমাস থেকে শেভ করেন নি।
ছবির গল্পটা এমন- ইফতেখারের ছোটবেলায় বাবা-মা মারা যান। কোনো স্বজন নেই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। গল্পের ভেতর গল্প রয়েছে। এমন কিছু টুইস্ট নিয়েই কাহিনী সাজিয়েছেন সুদীপ্ত সাইদ খান। সংলাপ ও চিত্রনাট্যও তিনি লিখেছেন।

সাইমন কালের কণ্ঠকে বলেন, মাহির সাথে আমার রসায়ন ইতোপূর্বে দর্শকেরা ইতিবাচকভাবে নিয়েছে। আমাদের জুটির প্রতি আগ্রহ রয়েছে। ‘পোড়ামন’ ছবিটি নিয়ে আমাদের জুটি সমালোচক মহলেও প্রশংসা পেয়েছে। স্বাভাবিকভাবে আমি মনে করি এবারো ভালো একটি ছবি উপহার দিতে পারবো।

সাইমন বলেন, এই ছবির বিষয়ে বলতে গেলে এক কথায় বলা যায় ‘সন্ত্রাসবিরোধী’ ছবি। ইফতেখার চরিত্রটি একটি সন্ত্রাসবিরোধী চরিত্র। আমি সবসময় একই চরিত্রে অভিনয় করতে চাই না। নিজেকে ভেঙে বিভিন্ন চরিত্রে ফুঁটিয়ে তুলতে চাই। আমার মনে হয় একজন অভিনেতার জন্য এটা একটা বড় প্রচেষ্টা। তারই অংশ হিসেবে আমাকে দেখা যাবে ইফতেখার চরিত্রে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের