,

দেবীর সামনে গলা কেটে নিজের বলি দিলেন যুবক

news-image

অনলাইন ডেস্ক : দেবীকে খুশি করতে নিজের প্রাণটাই দিয়ে দিলেন ৩০ বছরের যুবক। ঘটনা ভারতের ঝাড়খণ্ডে। দেবীর সামনে গলা কেটে নিজের বলি দিলেন সঞ্জয় নাট নামে বিহারের বক্সার জেলার ওই বাসিন্দা৷ মঙ্গলবার সকাল ছটা নাগাদ ঝাড়খণ্ডের বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরে নিজের প্রাণ নেন তিনি৷

মন্দির কমিটির সদস্য শুভাশিস পান্ডা জানিয়েছেন, এদিন ভোররাতেই মন্দিরে এসে পৌঁছেছিলেন সঞ্জয়৷ বেশ কিছুক্ষণ ধরে ছিন্নমস্তার পূজা-অর্চনা করেন তিনি৷ তারপর মন্দির প্রাঙ্গনে সেই স্থানে যান যেখানে সাধারণত পশু বলি দেওয়া হত৷ সেখানে গিয়ে আচমকা ছুরি বের করে নিজের গলা কেটে দেন৷ ঘটনার পরই দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়৷ বেশ কিছুক্ষণ ধরে শুদ্ধিকরণ প্রক্রিয়া চলে৷ পরে আবার সাধারণ দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় মন্দির৷

তদন্তের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক অতীম কুমার জানিয়েছেন, সঞ্জয়ের বাবা বিহার পুলিশের হাবিলদার হিসেবে কাজ করেন৷ তাকে খবর দেওয়া হয়েছে৷ মৃতদেহ নেওয়ার জন্য রওনা দিয়েছে পরিবার৷ প্রাথমিক তদন্তের পরই মৃতদেহ তুলে দেওয়া হবে তাদের হাতে৷

পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই দেবী ছিন্নমস্তার ভক্ত সঞ্জয়৷ বেশ কিছুদিন ধরেই নিজের আরাধ্যর সঙ্গে মিলনের কথা শোনা যাচ্ছিল তার মুখে৷ সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা