,

সুপ্রিমকোর্টের জন্য নেইল খোজুখকে বেছে নিলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের জন্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন কলরোডা ফেডারেল আপিল কোর্টের বিচারপতি নেইল খোজুখকে। ৪৯ বছর বয়সী এই বিচারপতি সিনেটে অনুমোদন পেলে প্রধান বিচারপতি অন্টোনিও স্কেলিয়ার স্থলাভিষিক্ত হবেন।

অবশ্য এরই মধ্যে ট্রাম্পের এই বাছাইয়ের বিরোধিতা করেছে সিনেটে থাকা শীর্ষ ডেমোক্রেটিক নেতারা। তারা জানায়, ট্রাম্পের এই নিয়োগের বিষয়ে তাদের ‘বড় রকমের সন্দেহ রয়েছে’।

এদিকে নিজের বাছাই সম্পর্কে ট্রাম্প বলেছেন, বিচারপতি খোজুখ অত্যন্ত মেধাবী এবং আইন বিষয়ক জ্ঞানের ক্ষেত্রে অনন্য একজন। দেশের সংবিধানকে যথাযথভাবে ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে তিনি যথোপযুক্ত ব্যক্তি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অধিকাংশ জন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে নির্বাহী আদেশ নিয়ে জটিলতা সৃষ্টি হলে তার সমাধান প্রদান করে আদালত। গত কয়েক বছরে গর্ভপাত, জেন্ডার ও বন্দুক নিয়ন্ত্রণ ইস্যুগুলোর সমাধানও এভাবেই করা হয়েছে।

নেইল খোজুখ তাকে বেছে নেয়ার পর সাংবাদিকদের বলেন, আমাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেছে নেয়ায় গর্বিত অনুভব করছি। আশা করছি সিনেট আমাকে নির্বাচিত করলে ভাল কিছু করব। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে