,

বিকেলে ঢাকা আসছেন মাহমুদ আব্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের সফরে ঢাকা আসছেন। আজ বুধবার বিকেলে পাঁচটার পর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে তার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পরে সন্ধ্যায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ​ করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এর আগে গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকি, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনীতি-বিষয়ক উপদেষ্টা মাজদি খালদিসহ জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে আসবেন।

সফরের সময় মাহমুদ আব্বাস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এসব আলোচনায় মাহমুদ আব্বাস দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময়ে দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠনের বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের