,

৪১ দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই-পররাষ্ট্রমন্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট : জাতিসংঘভুক্ত ৪১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জাতীয় সংসদে মঙ্গলবার বেগম পিনু খানের (মহিলা আসন-২৩) এক লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘভুক্ত ১৯২টি দেশের মধ্যে ৫৮টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে। সমবর্তী দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের সদস্যভুক্ত আরও ৯৩টি দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলেছে।
এনিয়ে মোট ১৫১টি দেশের সঙ্গে বর্তমানে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বাকি ৪১টি দেশের সঙ্গে এখনও কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি বলে জানান তিনি। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত না হওয়া ৪১টি দেশের মধ্যে ইসরাইল ছাড়াও কঙ্গো, রুয়ান্ডা, চাদ, বেনিনটোগো, টোঙ্গা ও দক্ষিণ সুদান অন্যতম।
আবুল হাসান মাহমুদ আলী জানান, কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক, কৌশলগত, বাণিজ্যিক, অর্থনৈতিক এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি প্রভৃতি বিষয় বিবেচনা করা হয়।
সফুরা বেগমের ( মহিলা আসন-২) অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গৃহীত রূপকল্পের আলোকে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে উত্তরণে বহির্বিবিশ্বে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি ও তৎপরতা অধিকতর দৃশ্যমান করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে।-যুগান্তর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা