,

ব্রাজিলীয় পুঁজিবাদের প্রতীক’ এখন কারাগারে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ব্রাজিলের সাবেক শীর্ষ ধনী আইকে বাতিস্তাকে রিও ডি জেনিরোর একটি হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সকালে নিউ ইয়র্ক থেকে দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। এরপর স্বাস্থ্য পরীক্ষা করে এবং চুল ছেঁটে তাকে কারাগারে নেয়া হয়।

তেল ও খনি ব্যবসার ক্রোড়পতি, ‘ব্রাজিলীয় পুঁজিবাদের প্রতীক’ খ্যাত বাতিস্তার বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন কাজের কন্ট্রাক্ট পেতে তিনি রিও প্রাদেশিক সরকারকে কয়েক মিলিয়ন ডলার ঘুষ দিয়েছেন। একই মামলায় রিও’র সাবেক গভর্নর সারজিও কারবাল ইতিমধ্যেই কারাগারে রয়েছেন। অভিযোগ রয়েছে, ধনপতি বাতিস্তার কাছ থেকে সাবেক গভর্নর কারবাল ১৬.৫ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিলেন।

বাতিস্তা অবশ্য কোনো রকম ভুল করার কথা অস্বীকার করেছেন। তিনি দেশের সর্বব্যাপী দুর্নীতি দমনে সরকারকে সহযোগিতার অঙ্গীকার করেছেন। নিউইয়র্ক থেকে ফিরে, উড়োজাহাজ থেকে নেমেও বাতিস্তা বলেছেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ যে সত্য নয়, তা প্রমাণ করতেই আমি দেশে ফিরে এসেছি। একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি।

ব্রাজিলের আইন অনুসারে বন্দীর ইউনিভার্সিটি ডিগ্রি থাকলে তাকে কারাগারের বিশেষ উইঙয়ে রাখা হয়। তবে মি. বাতিস্তা যেহেতু জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ না করেই ফিরে এসেছিলেন, তাই তাকে কারাগারে সাধারণ কয়েদিদের সঙ্গেই থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের